| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:১৪:৪৭:অপরাহ্ন  |  ৯৪৫৮৭২ বার পঠিত
ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করবেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র তোলা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোয়নপত্র সংগ্রহ করেন। এর আগে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান।

এর মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন।

এদিকে, ঢাকা ১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি জানার পর তার প্রতি সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিব রহমান। ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর এই আসনের সংসদ সদস্য ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪