| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ০৯:৫৪:৩৫:পূর্বাহ্ন  |  96170 বার পঠিত
আগামীকাল অনুষ্ঠিত হবে জকসু নির্বাচন

রিপোর্টার্স২৪ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের জন্য উচ্ছ্বাসে ভাসছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথমবারের মতো শিক্ষার্থীরা নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন। নির্বাচনকে উৎসবের রূপ দিতে পুরো ক্যাম্পাস প্রস্তুত, জানাচ্ছে ছাত্রদল ও ছাত্রশিবির।

জুলাই আন্দোলনের পর নতুন প্রেক্ষাপটে, শিক্ষার্থীরা বারবার জকসুর দাবি জানিয়ে আসছিল। অবশেষে আগামীকাল (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগ মুহূর্তে ক্যাম্পাসজুড়ে আনন্দ ও প্রত্যাশার অনুভূতি বিরাজ করছে। শিক্ষার্থীরা আশা করছেন, নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হবে এবং জকসুর মাধ্যমে চলমান আবাসন সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানের পথ খুলবে।

ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, ক্যাম্পাসে খুবই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবাই প্রার্থীদের সাদরে গ্রহণ করছে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আগ্রহী।

অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেন, সবকিছু ইতিবাচকভাবে চলছে। আশা করি সুষ্ঠু নির্বাচন এই উৎসবকে পূর্ণতা দেবে।

তবে আচরণবিধি লঙ্ঘন ও ভোট প্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে অভিযোগও উঠেছে। কিছু শিক্ষার্থী কালো টাকার ছড়াছড়ির ঘটনাকে নির্বাচন প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক হিসেবে দেখাচ্ছেন। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এবং শিক্ষার্থীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানিয়েছে।

জকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, ক্যাম্পাসে ৩৮টি কেন্দ্র এবং ১টি হল কেন্দ্র রয়েছে। আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা সেগুলো খতিয়ে দেখেছি এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের অনুরোধ, তারা ইতিবাচকভাবে নির্বাচনে অংশগ্রহণ করুন।

আগামীকাল অনুষ্ঠিত এই নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে গণ্য হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪