| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানবসেবায় পরীমণির বিশেষ উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৫ ইং | ০৬:৫৮:৩৭:পূর্বাহ্ন  |  ১৫৮৯২৪৯ বার পঠিত
মানবসেবায় পরীমণির বিশেষ উদ্যোগ
ছবির ক্যাপশন: অভিনেত্রী পরীমণি

রিপোর্টার্স ডেস্ক :

বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী পরীমণির। সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলেন তিনি। ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে, বলছি ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরীমণির কথা। রিল লাইফ থেকে রিয়েল লাইফ—দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। 

লাস্যময়ী এ অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশি দিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলে ও মেয়েকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী। সব ব্যস্ততাও তাদেরকে ঘিরে। আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ব্যবসা শুরু করলেন অভিনেত্রী। 'বডি' নামে মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিয়েছেন তিনি। অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। চলতি বছরের ভালোবাসা দিবসে নতুন এই ব্যবসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেছে পরীমণির এই ব্যবসা প্রতিষ্ঠানটির। এসবের মাঝেই জানা গেল নতুন খবর। এবার তার ব্যবসা প্রতিষ্ঠানটির মাধ্যমে মানব কল্যাণে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। ‘বডি’র মাধ্যমে গর্ভবতী মা এবং নবজাতকদের পাশে থাকবেন এ নায়িকা। 

বিশেষ এই উদ্যোগ নিয়ে পরীমণি বলেন, ‘সবাই জানেন চলতি বছর ভালোবাসা দিবসে মা ও শিশুদের জন্য যাত্রা শুরু করেছে আমার আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ‘বডি’। শুরুর পর থেকে এখন পর্যন্ত আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যই তা আমাকে সামনের দিকে নিয়ে যেতে সাহস দিচ্ছে। আর তাই এবার ‘বডি’ গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছে। প্রতি তিন মাস পর পর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে। পাশাপাশি আরও বেশ কিছু চমক সামনে যুক্ত হতে যাচ্ছে।’

প্রসঙ্গত, পরীমণি অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়াও ‘গোলাপ’ নামের নতুন আরও এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন নিরব হোসাইন।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪