| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১০:৪৩:৩৮:পূর্বাহ্ন  |  ১৮২০ বার পঠিত
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রিপোর্টার্স২৪ ডেস্ক: সড়ক উন্নয়ন কাজের জন্য শুক্রবার (১৭ এপ্রিল) সুনামগঞ্জ শহরের বড় একটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হাছনরাজা তোরণ পর্যন্ত চার লেন সড়ক উন্নয়নের লক্ষ্যে মল্লিকপুর ও দিরাই ১১ কেভি ফিডার স্থানান্তরের কাজ চলবে। এর ফলে শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মল্লিকপুর, দিরাই ও ষোলঘর ১১ কেভি ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো মল্লিকপুর, ওয়েজখালী, পুলিশ লাইন, কালীপুর, জলিলপুর, পিরিজপুর, ফকিরনগর, শ্রীপুর, হবতপুর, ইকবলনগর, হালুয়ারগাঁও, জানিগাঁও, গোবিন্দপুর, মদনপুর-দিরাই সড়ক, কলাইয়া, ভৈষবের, ষোলঘর, যুব উন্নয়ন, বিলপাড়, আলীপাড়া, বনানীপাড়া, ধোপাখালী ও নবীনগর এলাকা।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ সংবাদমাধ্যমকে জানান, উন্নয়নমূলক কাজের স্বার্থে এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪