| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সশস্ত্র আগ্রাসন গভীর উদ্বেগজনক: রাশিয়া

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৯:০৯:২৪:অপরাহ্ন  |  ৮৪৪২৬৬ বার পঠিত
ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সশস্ত্র আগ্রাসন গভীর উদ্বেগজনক: রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, এই হামলার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এটি হামলার পেছনে কূটনীতির চেয়ে ‘আদর্শিক বৈরিতা’ প্রাধান্য পেয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটি গভীরভাবে উদ্বেগজনক এবং নিন্দনীয়।’

এতে আরও বলা হয়েছে, ‘এই ধরনের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহৃত অজুহাত অগ্রহণযোগ্য। ব্যবসায়িক বাস্তববাদের ওপর আদর্শিক বৈরিতা জয়লাভ করেছে।’

বিবৃতিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কথা উল্লেখ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ দক্ষিণ আমেরিকার দেশটিতে সামরিক অভিযানের সময় মাদুরোকে আটক করা হয়েছে।

রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন হামলায় রাশিয়ান নাগরিকদের আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। আমরা ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪