রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। তবে বগুড়া-২ আসনে একই হলফনামায় জমা দেওয়া তার মনোনয়নপত্র গতকাল বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।
বগুড়া-২ আসনের মনোনয়নপত্র বাতিলের পেছনে হলফনামায় অসঙ্গতি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফৌজদারি মামলার তথ্য না দেওয়া, এফিডেভিট সম্পাদনার একদিন পর স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ঢাকায় মনোনয়নপত্র বৈধ হওয়ার পর মাহমুদুর রহমান মান্না জানান, বগুড়ায় প্রার্থিতা বাতিলের বিষয়ে তিনি আপিল করবেন। তিনি আরও বলেন, প্রার্থিতা বাদ দেওয়া নির্বাচন কমিশনের কাজ নয়; তাদের মূল কাজ হলো সহায়তা করা।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, বগুড়ায় বিএনপির সমর্থন রয়েছে, কিন্তু ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র দাখিল করা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি যুগপৎ শরিকদের জোটের বিষয়ে কিছু শঙ্কাও প্রকাশ করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি