| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কী হতো: শশী থারুর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৮:২০:৩৫:অপরাহ্ন  |  ৭৯১৫৩০ বার পঠিত
মোস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কী হতো: শশী থারুর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক: মৌলবাদী হিন্দুদের হুমকির মুখে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশি খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর।

তিনি প্রশ্ন তুলেছেন, মোস্তাফিজুর রহমানের জায়গায় লিটন দাস বা সৌম্য সরকার থাকলে সিদ্ধান্ত কী হতো?

নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে শশী থারুর বলেন, ‘বিষয়টি নিয়ে আমার আগের অবস্থান বলতে হচ্ছে—এখন বিসিসিআই নিন্দনীয়ভাবে মোস্তাফিজকে বাদ দিয়ে দিয়েছে। আর যদি সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তাহলে কী হতো?’

খেলার সঙ্গে রাজনীতি মেশানোর সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? খেলাধুলাকে এভাবে নির্বোধের মতো রাজনৈতিক রঙে রাঙানো শেষ পর্যন্ত আমাদের কোথায় নিয়ে যাবে?’

উল্লেখ্য, এ বছরের আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্যে (৯ কোটি ২০ লাখ রুপি) বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠি ও এনসিপির ভারতবিরোধী বক্তব্য ও ভারত ভাঙ্গার হুমকির পর দেশটির সঙ্গে সম্পর্কের যে অবনতি ঘটেছে তার প্রেক্ষিতে ভারতের মৌলবাদীরা মোস্তাফিজকে খেলায় না নিতে কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে হুমকি দিতে থাকে।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দেয় কেকেআরকে। এ নিয়ে বাংলাদেশেও সমালোচনা ঝড় চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪