| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে খেলবে না বাংলাদেশ, ইতিবাচক আইসিসি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৭:৩৪:১৬:অপরাহ্ন  |  ৭৮৭৫৫৯ বার পঠিত
ভারতে খেলবে না বাংলাদেশ, ইতিবাচক আইসিসি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় নিতে পারে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বা আইসিসির বোর্ড সভা বসেনি। তবে রোববার হলিডে হওয়ায় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেই জানা গেছে। কারন এদিন আইসিসির সাপ্তাহিক ছুটি থাকে। তবু ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে আপত্তি নেই আইসিসির।

সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই হওয়ার কথা ভারতে। কলকাতার ইডেন গার্ডেনে তিনটি এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তবে এই সূচি পরিবর্তনের বিষয়ে আগামী এক থেকে দুই দিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে আজ ঢাকায় জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেয় বিসিবি। সভা শেষে বোর্ড জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিসিবির এক বিবৃতিতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতি, নিরাপত্তা উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে স্থানান্তর করা হয়। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড।

এই পুরো ঘটনার সূত্রপাত ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক সিদ্ধান্ত থেকে। বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। বিসিসিআই তাদের বক্তব্যে ‘সাম্প্রতিক পরিস্থিতি’র কথা উল্লেখ করলেও নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ সংক্রান্ত খবরের সঙ্গেই বিষয়টি যুক্ত।

বর্তমান সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। বিশ্বকাপটি শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। ভারত ও শ্রীলঙ্কার মোট আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা এই টুর্নামেন্ট।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪