| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতেই খেলতে হবে এমন কোনো নির্দেশ আইসিসি দেয়নি: বিসিবি সভাপতি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১১:৩৩:৩২:পূর্বাহ্ন  |  ৭৭৮৫২১ বার পঠিত
ভারতেই খেলতে হবে এমন কোনো নির্দেশ আইসিসি দেয়নি: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে যারা একটু দেরিতে ঘুমোন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত থাকেন কিংবা গোটা দেশবাসীর মধ্যেও যাদের কাজের চাপ, সংসারের চাপ, ব্যবসা-বানিজ্য বা কাজকর্ম শেষ করে ঘুমোতে দেরি হয় তারা মধ্যরাতে রাত দুইটার পর জেনে যান একটি দুঃসংবাদ।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন থেকে মাঝরাতে জানা গেছে, আইসিসি বাংলাদেশের দাবি মানছে না। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে নতুবা পয়েন্ট কর্তন হবে এমনটা নাকি আইসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা, ক্রিকইনফো যে নিউজ করেছে, সেটি কি সত্যি? বাংলাদেশ কি তবে বিশ্বকাপ খেলতে যাবে না?

এই খবরের সত্যটা জানতে গিয়ে পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্তত পাঁচজন পরিচালক ও বিসিবি সিইওর সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের সবাই একইরকম কথা বলেছেন যে, আমাদের সঙ্গে সে অর্থে আইসিসির এই বিষয়ে কোনো কথা হয়নি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার (৭ জানুয়ারি) সকাল দশটার আগে  জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়। আইসিসি কখনই বলেনি যে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আমাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আইসিসির একাধিক কর্মকর্তার কথা হচ্ছে।’

বুলবুল নিজে যেহেতু আইসিসিতে ছিলেন, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অনেক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেই তার সম্পর্ক আছে। সে কথায় না গিয়ে আমিনুল ইসলাম বুলবুল পরিষ্কার বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।’

‘তারপরও আইসিসি আমাদের কাছে আরেকবার গতকাল রাতে বিসিবির কি কি নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা’দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন বিসিবি সভাপতি।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪