| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘হয়রানি করা হবে না’এমন আশ্বাসে

উল্লাপাড়ায় ২ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৬:৫১:১১:অপরাহ্ন  |  41096 বার পঠিত
উল্লাপাড়ায় ২ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ শতাধিক নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলীর বাসভবনে গিয়ে দলটিতে যোগ দেন তারা। এ সময় বিএনপি নেতা এম. আকবর আলী ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

যোগদানে নেতৃত্ব দেওয়া পূর্ণিমাগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, সমসাময়িক প্রেক্ষাপটে মনে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি দেশের জন্য ভালো কিছু করবে।

তিনি আরও বলেন, তাই ইউনিয়নের ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের প্রায় ১০০ জন নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। যোগ দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী বলেন, আওয়ামী লীগের নেতারা এখন পলাতক। তাই ওই দলের তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির আদর্শ ও উল্লাপাড়া উপজেলার উন্নয়নে আমার ভূমিকার প্রতি সন্তুষ্ট হয়ে বিএনপিতে যোগদান করেছেন।

তিনি আরও বলেন, যোগদানকারীদের পূর্ণিমাগাতী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছি। বিশ্বাস করি, তাঁরা আমার পাশে থাকবেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪