| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ০২:২২:৩৫:পূর্বাহ্ন  |  ৭৭৬৬৭৮ বার পঠিত
খালেদের ঝড় থামিয়ে চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড রান তাড়ার ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। খালেদ আহমেদের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও সিলেট টাইটানসকে ১৪ রানে হারিয়েছে চট্টগ্রাম।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ১২ বলে ৪২ রান প্রয়োজন ছিল সিলেটের, হাতে ছিল মাত্র একটি উইকেট। ১৯তম ওভারে শরীফুল ইসলামের বলে টানা দুই ছক্কা হাঁকিয়ে আশার সঞ্চার করেন খালেদ। ওভার শেষে সমীকরণ নেমে আসে ৬ বলে ২৫ রানে। শেষ ওভারে তানভীর ইসলামের বলে ছক্কা ও ওয়াইড আদায় করলেও চতুর্থ বৈধ বলে উইকেটরক্ষক অ্যাডাম রসিংটনের হাতে স্টাম্পড হয়ে ফিরে যান খালেদ। ২৭৭.৭৭ স্ট্রাইক রেটে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন আফিফ হোসেন। সাত ব্যাটার দুই অঙ্ক ছুঁলেও কেউ বড় ইনিংস খেলতে না পারায় লক্ষ্য পূরণ হয়নি। চট্টগ্রামের আমের জামাল নেন সর্বোচ্চ ৪ উইকেট।

এর আগে ব্যাটিংয়ে চট্টগ্রামের হয়ে মাহমুদুল হাসান জয় ৪৪ ও অ্যাডাম রসিংটন ৪৯ রান করেন। শেষদিকে শেখ মেহেদীর ৩৩ রানের ক্যামিওতে ভর করে দলটি বিপিএলে এবারের সর্বোচ্চ ১৯৮ রান তোলে। জয় ম্যাচসেরার পুরস্কার জেতেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪