| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলকাতা উপ-হাইকমিশনে পর্যটকভিসাসহ অধিকাংশ ভিসা সেবা স্থগিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ০৪:৩৪:০৫:পূর্বাহ্ন  |  93748 বার পঠিত
কলকাতা উপ-হাইকমিশনে পর্যটকভিসাসহ অধিকাংশ ভিসা সেবা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লি ও আগরতলার পর কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনেও সাময়িকভাবে অধিকাংশ ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকরি করা হয়; শুধুমাত্র ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা সেবা চালু থাকবে।

কলকাতার এক নির্ভরযোগ্য সূত্র জানান, পর্যটকসহ অন্যান্য সকল ধরনের ভিসা আবেদন ও কনস্যুলার কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। উৎসটি বলেছে, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সহ অন্যান্য কারণ বিবেচনায় অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছে।

কলকাতা উপ-হাইকমিশনের এক কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক এবং ওয়ার্ক ভিসা ব্যতীত অন্যান্য ভিসা সেবা আপাতত বন্ধ রয়েছে।

গত ২২ ডিসেম্বর থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলা সহ শিলিগুড়ি ভিসা সেন্টারেও একই ধরনের সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছিল। সেই সিদ্ধান্তের পর থেকে ওই মিশনগুলোর ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে এবং এখন কলকাতায়ও তা কার্যকর করা হলো।

এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ঘোষণা না করা পর্যন্ত আবেদনকারীরা তাদের অনলাইন ভিসা স্ট্যাটাস ও সংশ্লিষ্ট মিশনের নোটিশ নিয়মিত পর্যবেক্ষণ করার জন্য বলা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪