| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ গ্রেপ্তার ৪

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ০৩:২০:১২:পূর্বাহ্ন  |  77982 বার পঠিত
‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ গ্রেপ্তার ৪
ছবির ক্যাপশন: ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ গ্রেপ্তার ৪

রিপোর্টার্স২৪ ডেস্ক:রাজধানীর পল্লবী থানা এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযানে মিরপুরের কুখ্যাত ‘মাদক সম্রাজ্ঞী’ শাহজাদী বেগমসহ (৪০) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার অন্যরা হলেন- বেলি (৩২), মো. রনি (৪০) ও মো. ইসলাম (৪৫)। তাদের কাছ থেকে ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা এবং পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আনুমানিক আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত মিরপুর ১২ নম্বর সেকশনের ব্লক-ডি এলাকায় শাহজাদী বেগমের দুইতলা বাড়িতে পল্লবী থানা পুলিশ ও মিরপুর সেনা ক্যাম্পের সেনাসদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির নিচতলা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ৪৬০ গ্রাম হেরোইন, ৫৮০ গ্রাম গাঁজা ও পাঁচটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, উদ্ধারকৃত ৪৬০ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

এ সময় শাহজাদী বেগমসহ তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

শাহজাদী বেগম দীর্ঘদিন ধরে মিরপুর-পল্লবীসহ আশপাশের এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় তিনি ‘মাদক সম্রাজ্ঞী’ নামে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪