| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: মূল হামলাকারীসহ তিনজন আটক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ০৯:৩১:০৭:পূর্বাহ্ন  |  45985 বার পঠিত
স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: মূল হামলাকারীসহ তিনজন আটক

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কাওরানবাজার এলাকার তেজতুরী বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সরাসরি গুলি চালানো প্রধান আসামিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।

ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার জিনাত এবং ঘটনার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লাল। এছাড়া তৃতীয় আটক ব্যক্তি এই দুইজনের সহযোগী হিসেবে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের পাশের একটি গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির (৪৫) নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪