সিনিয়র রিপোর্টার: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আজ (১০ জানুয়ারি) দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, সাক্ষাতের বিষয়বস্তু বা আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি করেছে।
রিপোর্টার্স২৪/এসসি