রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ছাত্রদল নেতা পিএম ফারুক। সোমবার (১২ জানুয়ারি) দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফেলু মোল্লার পাড়া ঈদগাহ মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, দৌলতদিয়া ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কুবাদ মণ্ডল, তরুণ প্রজন্ম দলের গোয়ালন্দ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিঠুন শেখ, ছাত্রদল নেতা তাইফুর রহমান তুষারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় ২নং ওয়ার্ডের বাসিন্দা জরিনা বেগমসহ অন্যান্যরা বলেন, আমরা শীতের কম্বল পেয়ে খুবই আনন্দিত। আমরা দোয়া করি, তিনি যেন সব সময় এভাবেই এলাকাবাসীর পাশে থাকতে পারেন।
শীতবস্ত্র বিতরণকালে পিএম ফারুক বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও সমাজের দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।” এ ধরনের মানবিক উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/এসএন