| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের দোকানে ধানের শীষের ক্যালেন্ডার, ৮ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৯:৩০:০৯:অপরাহ্ন  |  ১৯৫৪৩৫ বার পঠিত
স্বর্ণের দোকানে ধানের শীষের ক্যালেন্ডার, ৮ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিএনপি মনোনীত এক সংসদ সদস্য প্রার্থীর পোস্টার ও ক্যালেন্ডার প্রদর্শনের ঘটনায় দুইটি মামলায় ভ্রাম্যমাণ আদালত মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস মোড় ও মতি মিয়া রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জরিমানা প্রাপ্ত সাগর জুয়েলার্সের মালিক স্বপন শেখ জানান, তার দোকানে ধানের শীষ প্রতীকের একটি ক্যালেন্ডার টাঙানো ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটি খুলে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ধারা ১৮ লঙ্ঘনের দায়ে পোস্টার প্রদর্শনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের সময় কুষ্টিয়া-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পোস্টার বিভিন্ন দোকানে টাঙানো ছিল। এ সময়  মোজাম্মেল হকের ছেলে শরিফুর হককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪