| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাজমুলকে সরিয়ে দিল বিসিবি, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৮:১১:১১:অপরাহ্ন  |  ৭১৫৪৪০ বার পঠিত
নাজমুলকে সরিয়ে দিল বিসিবি, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এম নাজমুল ইসলামকে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা এবং বোর্ডের স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিসিবি সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদে সভাপতির ওপর অর্পিত ক্ষমতার আলোকে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে বোর্ডের কার্যক্রম নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালিত হতে পারে।

বিসিবি আবারও স্পষ্ট করেছে, দেশের সব ক্রিকেটারের স্বার্থ, সম্মান ও মর্যাদা রক্ষা করা বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। চলমান চ্যালেঞ্জিং সময়েও বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ক্রিকেটারদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানিয়েছে বোর্ড।

এছাড়া বিসিবি আশাবাদ প্রকাশ করেছে যে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের অংশগ্রহণ অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪