রিপোর্টার্স২৪ ডেস্ক: সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করা এখন অনেকেরই দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। সহজলভ্য এই ঘরোয়া পানীয়টি শরীর সুস্থ রাখতে নানাভাবে উপকার করে। নিয়মিত জিরা ভেজানো পানি পান করলে শরীরের ভেতর থেকে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। জেনে নেওয়া যাক এর উপকারিতাগুলো-
হজমশক্তি বাড়ায়
জিরায় থাকা প্রাকৃতিক এনজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। সকালে খালি পেটে জিরা ভেজানো পানি পান করলে বদহজম, গ্যাস ও পেট ফাঁপার সমস্যা কমে।
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
ওজন কমাতে চাইলে জিরা ভেজানো পানি উপকারী হতে পারে। এটি শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে এবং অতিরিক্ত চর্বি জমতে বাধা দেয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়।
রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে
ডায়াবেটিস রোগীদের জন্য জিরা ভেজানো পানি উপকারী। নিয়মিত পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
ত্বক উজ্জ্বল করে
এই পানীয় শরীরের ভেতরের টক্সিন দূর করতে সাহায্য করে। ফলে ত্বক থাকে পরিষ্কার, উজ্জ্বল ও প্রাণবন্ত।
শরীর ডিটক্স করতে সাহায্য করে
জিরা ভেজানো পানি লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে এবং শরীর থেকে ক্ষতিকর উপাদান বের করে দিতে ভূমিকা রাখে।
যেভাবে খাবেন
এক গ্লাস পানিতে এক চা-চামচ জিরা সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে পানি ছেঁকে পান করুন।
তবে যাদের গ্যাস্ট্রিক, আলসার বা অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাদের নিয়মিত এই পানীয় গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: আনন্দবাজার
রিপোর্টার্স২৪/আয়েশা