| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ২০:১৬:৫১:অপরাহ্ন  |  ৭০৫১৯৮ বার পঠিত
প্রস্তুতি ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতি পর্বটা দারুণভাবেই শেষ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেপালে অনুষ্ঠিত শেষ প্রস্তুতি ম্যাচে শুক্রবার (১৬ জানুয়ারি) থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ।

নেপালের মুলাপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই দিলারা আক্তার দলীয় ১৯ রানে ৬ রান করে ফিরে গেলেও অপর ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেন। দুটি চার ও একটি ছক্কায় ২৯ বলে ৩১ রান করে আউট হন তিনি।

এরপর শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গড়ে তোলেন ৫১ রানের কার্যকর জুটি। শারমিন ৩১ বলে ২৮ রান এবং জ্যোতি ২২ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে দলের সংগ্রহ বাড়ান স্বর্ণা আক্তার ও শবানা মোস্তারি। স্বর্ণা ১৪ বলে অপরাজিত থাকেন এবং শবানা ১৫ বলে ২৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। দলটির পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। নান্নাপাত কোনছারেকাই একমাত্র ফিফটির দেখা পান—৪৮ বলে ৫২ রান করেন তিনি। ছানিডা সুথিরুয়াগ ১৮ বলে ২৫ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে থাইল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১১৭ রান।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে সবচেয়ে সফল ছিলেন ফারিয়া তৃষ্ণা, যিনি দুটি উইকেট শিকার করেন। এ ছাড়া তিনজন বোলার একটি করে উইকেট নেন। ব্যাট হাতে কার্যকর অবদানের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন স্বর্ণা আক্তার।

এই জয়ের মাধ্যমে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আগে প্রস্তুতি পর্ব আত্মবিশ্বাসের সঙ্গেই শেষ করল বাংলাদেশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪