| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিপনের ঝড়ে রুদ্ধশ্বাস জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ২৩:১৪:৪৯:অপরাহ্ন  |  ৭০৪৯১৫ বার পঠিত
রিপনের ঝড়ে রুদ্ধশ্বাস জয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

স্পোর্টস ডেস্ক: বিপিএলের রোমাঞ্চকর রাতে রাজশাহী ওয়ারিয়র্স ৫ রানে জয় লাভ করে প্রথম দল হিসেবে কোয়ালিফায়ারে স্থান নিশ্চিত করলো। হারলেও সিলেট টাইটান্স চলে গেছে এলিমিনেটরে। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টানটান উত্তেজনায় শেষ হওয়া এই ম্যাচে রাজশাহীর জয় এসেছে নায়ক রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিং ও আবদুল গাফফার সাকলাইনের কার্যকরী ইনিংসের কারণে।

টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহানের জুটিতে ১৭ রান সংগ্রহ করে। তানজিদ ৭ বলে ৯ রান, আর ফারহান ১২ বলে ১৪ রান করে ফিরে যান। এরপর ক্রিজে এসে জুটি গড়ে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত ২১ বলে ৩৪ রানের ঝলমলে ইনিংস খেলেন। মুশফিক দলের লড়াই চালিয়ে যান ৩০ বলে ৪০ রান করে।

রাজশাহী টপাটপ আরও কিছু উইকেট হারানোর পর শেষ ওভারে ঝড় তোলেন আবদুল গাফফার সাকলাইন। ১১ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রাজশাহী সংগ্রহ করে ১৪৭ রান। সিলেটের হয়ে দুইটি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ।

জবাবে ব্যাট করতে নেমে সিলেট টাইটান্সের শুরুটা ভালো ছিল না। ওপেনার তাওফিক খান ও পারভেজ ইমন ১৪ রানের জুটি গড়লেও দ্রুত উইকেট হারায় দল। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সুবিধা করতে পারেননি। তবে পারভেজ ইমন ৩০ বলে ৪১ রান ও মুমিনুল হক ৩৬ বলে ৩১ রান করলেও শেষ দিকে দল চাপে পড়ে। শেষের দিকে মঈন আলী ১২ বলে ২৭ রানের ঝড়ো ইনিংস খেলেন, কিন্তু পরিশেষে রাজশাহী ৫ রানে জয় নিশ্চিত করে।

রাজশাহী ওয়ারিয়র্সের জয়ের নায়ক ছিলেন রিপন মণ্ডল, যিনি ৪ উইকেট নেন। বোলিংয়ে দুই উইকেট নিয়েছেন বিনুরা ফার্নান্দো। ১টি করে উইকেট নিয়েছেন আবদুল গাফফার সাকলাইন, জিমি নিশাম এবং মোহাম্মদ রুবেল। এই জয়ের ফলে রাজশাহী কোয়ালিফায়ারে প্রথম দল হিসেবে পৌঁছায়, আর সিলেট টাইটান্স এলিমিনেটর খেলার জন্য প্রস্তুত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪