| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতের শুষ্কতায় ব্রণ কেন বাড়ে, কী করবেন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ২০:২৭:২৪:অপরাহ্ন  |  ৮২৩০৬১ বার পঠিত
শীতের শুষ্কতায় ব্রণ কেন বাড়ে, কী করবেন

রিপোর্টার্স২৪ডেস্ক: শীত এলেই অনেকের ত্বকে ব্রণের সমস্যা বেড়ে যায়। ঠিক এই সময়েই বিয়ের মরসুম, উৎসব-অনুষ্ঠান লেগে থাকে। অথচ মুখভর্তি ব্রণ নিয়ে কোথাও যাওয়া বেশ অস্বস্তিকর। তাই সময় থাকতে থাকতেই ব্রণের কারণ ও প্রতিকার সম্পর্কে জানা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, শীতকালে ব্রণ বাড়ার পেছনে প্রধান ভূমিকা রাখে শুষ্ক আবহাওয়া। বাইরে ঠান্ডা বাতাস আর ঘরে রুম হিটার—এই দুইয়ের প্রভাবে ত্বক হয়ে পড়ে রুক্ষ ও শুষ্ক। ত্বকের এই শুষ্কতা সামাল দিতে গিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি তেল উৎপাদন শুরু হয়, যা পোরস বন্ধ করে ব্রণের জন্ম দেয়। তবে শুধু এটিই নয়, শীতে ব্রণ বাড়ার পেছনে আরও কয়েকটি কারণ রয়েছে।

ডিহাইড্রেশনে বাড়ছে ঝুঁকি:

শীতকালে তৃষ্ণা কম লাগায় অনেকেই প্রয়োজনের তুলনায় কম পানি পান করেন। ফলে শরীর ও ত্বক ডিহাইড্রেশনের শিকার হয়। এতে ত্বক আর্দ্রতা হারিয়ে ব্রণ প্রবণ হয়ে ওঠে।

ডায়েটেও রয়েছে বড় ভূমিকা:

শীত মানেই পিকনিক, বিয়েবাড়ি আর ভাজাপোড়া-মিষ্টির আয়োজন। এসব উচ্চ গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাবার শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে সিবাম উৎপাদন বাড়ায়। ফলস্বরূপ ব্রণের সমস্যা আরও জটিল হয়ে ওঠে।

ভারী স্কিন কেয়ার প্রোডাক্টও দায়ী:

শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে অনেকেই ভারী ময়শ্চারাইজার ব্যবহার করেন। কিন্তু এসব প্রোডাক্ট অনেক সময় পোরস বন্ধ করে ব্রণ বাড়িয়ে দেয়। তার ওপর ব্রণযুক্ত ত্বকে অতিরিক্ত মেকআপ সমস্যাকে আরও তীব্র করে তোলে।

অতিরিক্ত ক্লিনজিং বিপজ্জনক:

ত্বক পরিষ্কার রাখতে গিয়ে দিনে বারবার ক্লিনজিং করলে উল্টো ক্ষতি হতে পারে। এতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে গিয়ে ব্রণ বাড়ার ঝুঁকি তৈরি হয়।

হরমোনের তারতম্যও প্রভাব ফেলে:

শীতকালে হরমোনের স্বাভাবিক পরিবর্তনের ফলে সিবাম নিঃসরণ বেড়ে যেতে পারে। এর ফলেও অনেকের ত্বকে ব্রণ দেখা দেয়।

কী করলে মিলবে সমাধান:

শীতে ব্রণ এড়াতে পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। ভাজাপোড়া ও অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলাই ভালো। পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও যোগাভ্যাস হরমোনের ভারসাম্য রাখতে সহায়ক। ত্বকের ধরন অনুযায়ী হালকা স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই এই শীতে ব্রণ থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪