| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ার একটি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের ২০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১৮:৫৮:০৭:অপরাহ্ন  |  ৮১৩৪৮৮ বার পঠিত
বগুড়ার একটি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকারের ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলার সদর উপজেলার গোহাইল রোডে (পৌর পার্কের বিপরীতে) অবস্থিত ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। রবিবার (১৮ জানুয়ারী) এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনাকালে মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ, বিক্রয় নিষিদ্ধ গোলাপজল খাবারে ব্যবহার, মানহীন বীট লবণ খাবারে ব্যবহার করতে দেখা যায়। এছাড়াও স্টিকারবিহীন আমদানীকৃত বিদেশী সস খাবারে ব্যবহার করতে দেখা যায়।

এই সকল অপরাধে ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্ট কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয় এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব,বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪