| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোহলির শতকেও জিততে পারেনি ভারত, প্রথমবার সিরিজ নিউজিল্যান্ডের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ২৩:০৮:৫০:অপরাহ্ন  |  ৬৯৪৯৩৬ বার পঠিত
কোহলির শতকেও জিততে পারেনি ভারত, প্রথমবার সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরির পরেও ভারত শেষ পর্যন্ত জেতে পারলো না। ভারতের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল নিউজিল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯৬ রানে থেমে যায় স্বাগতিকরা। নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৭ রান করে প্রথমে ব্যাট করে।

ভারতের জন্য শুরুটা ছিল হতাশাজনক। মিডলঅর্ডার ব্যাটসম্যানরা ভালো খেলতে পারেননি। তবে দ্বিতীয় উইকেটে নামা বিরাট কোহলি নিতিশ কুমার রেড্ডি ও হারশিত রানার সঙ্গে জেতার আপ্রাণ চেষ্টা চালান। কোহলির এই ইনিংস ছিল ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম সেঞ্চুরি ও আন্তর্জাতিক ক্রিকেটে ৮৫তম শতক। মাত্র ১০৮ বলে তার ১২৪ রানের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও তিনটি ছয়ে।

নিতিশ কুমার রেড্ডি ৫৭ বলে ৫৩ রান ও হারশিত রানা ৫৩ বলে ৫২ রান করেন। শুবমান গিল ১৮ বলে ২৩, রোহিত শর্মা ১৩ বলে ১১, শ্রেয়াস আইয়ার ১০ বলে ৩, লোকেশ রাহুল ৬ বলে ১, রবীন্দ্র জাদেজা ১৬ বলে ১২, মোহাম্মদ সিরাজ ১ বলে ০, কুলদীপ যাদব ৩ বলে ৫ ও অর্শদীপ সিং ২ বলে ৪ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জ্যাক ফোলকস ও ক্রিস্টিয়ান ক্লার্ক। দুটি উইকেট পেয়েছেন জেইডেন লেনক্স। কাইল জেমিসন নিয়েছেন একটি উইকেট।

নিউজিল্যান্ড ব্যাটিংয়ে শুরুটা মসৃণ করতে পারেনি। ওপেনার হেনরি নিকোলস ১ ও ডেভন কনওয়ে ৫ রানে আউট হন। তবে উইল ইয়াং ও ড্যারেল মিচেল চতুর্থ উইকেট জুটিতে ২১৯ রান যোগ করে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন। মিচেল ১৩১ বলে ১৫ চার ও পাঁচটি ছয়ে ১৩৭ রান করেন এবং ফিলিপস ৮৮ বলে ১০ চার ও তিন ছয়ে ১০৬ রানের ইনিংস খেলেন।

শেষদিকে মিচেল হে ২, জ্যাকস ফোলকস ১০, ক্রিস্টিয়ান ক্লার্ক ১১ রান করে। দলের অধিনায়ক ব্রেসওয়েল ২৮ রানে ও জেমিসন ০ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অর্শদীপ সিং ও হারশিত রানা। মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪