| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যরাত থেকেই ছাপা হবে ব্যালট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২১, ২০২৬ ইং | ১৯:৩৮:৫৪:অপরাহ্ন  |  ৭১৬০১৫ বার পঠিত
মধ্যরাত থেকেই ছাপা হবে ব্যালট

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সবকটি আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

নির্বাচন কমিশনের সচিবের উদ্ধৃতি দিয়ে প্রেসসচিব বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা ইতোমধ্যে সমাধান হয়েছে। ফলে ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে।

শফিকুল আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনার ক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে। সংসদ নির্বাচন এবং গণভোটের ব্যালট একসঙ্গে গণনা করতে হওয়ায় ভোটকেন্দ্রগুলোতে ফল ঘোষণা বিলম্বিত হতে পারে বলেও জানান তিনি।

বডি অন ক্যামেরার ছবি পেয়ে কুইক রেসপন্স করা হবে বলেও জানান তিনি। শফিকুল আলম বলেন, ‘২৫ হাজার ৫০০ বডি অন ক‍্যাম থাকবে পুলিশের কাছে। এর ফুটেজ সুরক্ষা অ‍্যাপে যুক্ত হবে, যা দেখে কুইক রেসপন্স নিশ্চিত করা হবে।’

ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারেও তিনি তাগিদ দিয়েছেন বলে জানান প্রেসসচিব।

বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪