| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপ নিয়ে উত্তেজনা

পাকিস্তান বাংলাদেশকে উস্কানি দিচ্ছে: বিসিসিআইয়ের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২৩:০০:০৭:অপরাহ্ন  |  ৬৪১৭৮০ বার পঠিত
পাকিস্তান বাংলাদেশকে উস্কানি দিচ্ছে: বিসিসিআইয়ের অভিযোগ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক:ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশ-ভারত-পাকিস্তান তিনপক্ষীয় উত্তেজনা আরও বাড়ছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তি করায় আইসিসির সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করবে কি না এ নিয়ে জল্পনা শুরু হয়।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এক্সে পোস্ট করে তিনি জানান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তানের সিদ্ধান্ত ‘শুক্রবার বা সোমবার’ জানানো হবে।

এদিকে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজিভ শুকলা পাকিস্তানের এ পদক্ষেপকে কড়া সমালোচনা করেছেন। সোমবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশকে উস্কানোতে পাকিস্তানের বড় হাত রয়েছে।

শুকলা আরও বলেন,পাকিস্তান বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যা ঠিক নয়।

এ ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন আইসিসি বাংলাদেশকে ভারত না গিয়ে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে বলায় বাংলাদেশ অনড় থাকে। আইসিসি বাংলাদেশকে না খেলার সিদ্ধান্তে বাধ্য করে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ফিক্সচার প্রকাশ করে।

এরপর থেকেই সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয় যে বাংলাদেশ বিশ্বকাপে না খেললে প্রতিবাদ হিসেবে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত ২৪ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং আইসিসির ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নীতি অনুসরণ করার অভিযোগ তুলেন। তিনি বলেন, এক দেশের জন্য যেমন খুশি তেমন সিদ্ধান্ত নেওয়া যায়, অন্য দেশের জন্য বিপরীত নীতি নেয়া হচ্ছে।

বৈঠকের পর নাকভি এক্সে লিখেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সব বিকল্প বিবেচনায় রেখে সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছেন।

এদিকে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না এ নিয়ে জল্পনার মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচন আকিব জাভেদ তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। বিবিসি বাংলা

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪