| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ দলের জন্য আমাদের সহানুভূতি আছে: ট্রুডি লিন্ডব্লেড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৩:৫৯:০৩:অপরাহ্ন  |  ৬৪০১২৪ বার পঠিত
বাংলাদেশ দলের জন্য আমাদের সহানুভূতি আছে: ট্রুডি লিন্ডব্লেড

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড যোগ্যতা অর্জন করতে পারেনি ইউরোপীয় বাছাইপর্বে। তবে আইসিসির একটি সিদ্ধান্তে স্কটিশ দলের ভাগ্য খুলে যায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিশ্বকাপে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ভারতের ভেন্যুগুলো পরিবর্তন করে শ্রীলঙ্কায় আয়োজনের আবেদন করেছিল। অনেক জটিলতার পরও, আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় এবং র‍্যাংকিং বিবেচনায় স্কটল্যান্ডের জন্য বিশ্বকাপের টিকিট খোলা হয়।

তবে স্কটল্যান্ড ক্রিকেটের অস্ট্রেলিয়ান প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড জানিয়েছেন, তারা এভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায়নি। তিনি বলেন, “অবশ্যই বাংলাদেশ দলের জন্য আমাদের সহানুভূতি আছে। সত্যি বলতে, আমরা কখনোই এমনভাবে বিশ্বকাপে যেতে চাইনি। বিশ্বকাপে যোগ্যতা অর্জনের একটি প্রক্রিয়া আছে। আমাদের অংশগ্রহণ একেবারেই ব্যতিক্রমী পরিস্থিতির ফল। এ কারণেই বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে।

স্কটল্যান্ড সমালোচনার মুখে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে লিন্ডব্লেড জানান, আমি এ ধরনের ভাষা ব্যবহার করব না। মানুষের নিজস্ব মতামত থাকবে এবং এ অধিকার তাদের আছে। আমরা শুধু জানি, আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ১৪ নম্বরে থাকা একটি শক্তিশালী দল, যারা সারাবছর নিয়মিত ক্রিকেট খেলে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪