সিনিয়র রিপোর্টার: চলতি বছরের হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে হজের নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা করার সময় আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যে কোনো তথ্যের জন্য হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
ধর্ম মন্ত্রণালয় আগে স্বাস্থ্য অধিদপ্তরের নির্ধারিত ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ২৫ জানুয়ারি পর্যন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। এসব পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে হজযাত্রীরা টিকা গ্রহণ করতে পারবেন।
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার মধ্যে রয়েছে; Urine R/M/E,Random Blood, Sugar (RBS),X-Ray Chest P/A view (রিপোর্টসহ),ECG (রিপোর্টসহ),
Serum Creatinine,Complete Blood Count (CBC with ESR),Blood Grouping and Rh Typing
এছাড়া দুরারোগ্য ব্যাধি নির্ণয়ের জন্য কিছু বিশেষ পরীক্ষা সম্পন্নের নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো হলো;সন্দেহজনক হৃৎপিণ্ডের সমস্যা: Echocardiography.কিডনি জটিলতা: S. Creatinine, USG of KUB.সন্দেহজনক লিভার সিরোসিস: USG Whole abdomen, Endoscopy of upper GIT
দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তকরণ: Sputum for AFB, CT Scan of chest, Serum bilirubin, SGPT, Albumin Globulin ratio
হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইল কপি টিকা কেন্দ্রে মেডিকেল টিমের কাছে দাখিল করে টিকা গ্রহণ করে স্বাস্থ্য সনদ নিতে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার মানুষ হজ পালন করতে পারবেন।
রিপোর্টার্স২৪/এসসি