| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৯:১০:৩০:অপরাহ্ন  |  ৬৮৫০৩১ বার পঠিত
ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক:  ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধ অবসানে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো। তিনি বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করে যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চীনের রাজধানী বেইজিং সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অরপো। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সহযোগিতা কমিয়ে আনা এবং কূটনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে চীন ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর সুযোগ রাখে।

এর আগে একই দিনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। বৈঠকে শি জিনপিং বলেন, চীন ও ফিনল্যান্ডকে জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখতে হবে এবং অর্থনৈতিক বিশ্বায়নের ভিত্তিতে একটি বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একসঙ্গে কাজ করতে হবে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চীন নিজেকে নিরপেক্ষ দাবি করলেও রাশিয়ার সঙ্গে দেশটির ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইউরোপীয় দেশগুলো বারবার বেইজিংকে মস্কোর ওপর প্রভাব খাটিয়ে যুদ্ধ বন্ধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক চাপের অংশ হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪