| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডব্লিউটিওতে নতুন বিরোধ: চীনের প্যানেল অনুরোধে না বলল ভারত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৯:১৯:৫৪:অপরাহ্ন  |  ৬৮৫০২১ বার পঠিত
ডব্লিউটিওতে নতুন বিরোধ: চীনের প্যানেল অনুরোধে না বলল ভারত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে ভারতের নেওয়া নীতিগত ব্যবস্থার বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) বিরোধ নিষ্পত্তি প্যানেল গঠনের জন্য চীনের করা অনুরোধ আটকে দিয়েছে ভারত। জেনেভাভিত্তিক এক বাণিজ্য কর্মকর্তা মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়, চীন ভারতের গাড়ি শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতে নেওয়া কিছু নীতিমালাকে আন্তর্জাতিক বাণিজ্য বিধির পরিপন্থী দাবি করে ডব্লিউটিওতে নতুন একটি বিরোধ নিষ্পত্তি প্যানেল গঠনের আবেদন করেছিল। তবে ভারত সেই প্রস্তাবে সম্মতি দেয়নি, ফলে প্রক্রিয়াটি আপাতত স্থগিত হয়ে গেছে।

ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র প্রথমবারের মতো প্যানেল গঠনের অনুরোধ করলে সংশ্লিষ্ট দেশ তা আটকে দেওয়ার সুযোগ পায়। ভারতের এই সিদ্ধান্তকে দুই দেশের চলমান বাণিজ্যিক টানাপোড়েনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গাড়ি উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে স্থানীয় শিল্প সুরক্ষায় ভারতের বিভিন্ন নীতির সমালোচনা করে আসছে চীনসহ কয়েকটি দেশ।

এ বিষয়ে এখনো ভারত বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪