| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকে’র বৈশাখ উৎসব উদযাপন কমিটি গঠিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৯:২৪:৩৪:অপরাহ্ন  |  ৭৫২০০১ বার পঠিত
বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকে’র বৈশাখ উৎসব উদযাপন কমিটি গঠিত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল ইউকে-এর বৈশাখ উৎসব ২০২৬ ও এনুয়েল জেনারেল মিটিং অনুষ্ঠিত হবে আগামী ২৬শে এপ্রিল রবিবার। বৈশাখ উৎসব ২০২৬ ও এজিএম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার প্রয়াসে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

এক্সিকিউটিভ কমিটির মাসিক সভায় টিপলু বড়ুয়াকে আহ্বায়ক, বিপ্লব কিশোর বড়ুয়া ও আনন্দ সিংহকে যুগ্ম আহ্বায়ক এবং উজ্জ্বল কান্তি বড়ুয়াকে অর্থ সচিব ঘোষণা করে বৈশাখ উৎসব ২০২৬ ও এজিএম উদযাপন কমিটি গঠিত হয়েছে।

যুক্তরাজ্যের বৃহত্তম বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বুদ্ধিস্ট কাউন্সিল (ইউকে) Bangladesh Buddhist Council UK-এর সভাপতি সুমন বড়ুয়া চৌধুরী জানান, আয়োজিত এই বার্ষিক উৎসব যুক্তরাজ্যে বাঙালি সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত উদযাপন কমিটির সকলে আন্তরিকতা ও অভিজ্ঞতার নিরিখে সুষ্ঠু ও সুন্দরভাবে বৈশাখ উৎসব উদযাপনের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪