| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাকিবকে আরও আগে দলে আনা উচিত ছিল: মিশা সওদাগর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১৩:০৮:০০:অপরাহ্ন  |  ৬৩৭০৮২ বার পঠিত
সাকিবকে আরও আগে দলে আনা উচিত ছিল: মিশা সওদাগর

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢালিউডের খল-অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর সম্প্রতি সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। মিশা বলেন, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশা। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নিজের ব্র্যান্ড প্রমোশন ও সময়ের ট্রেন্ড অনুসরণের বিষয়ে জানান, অতীতের অনেক প্রস্তাবের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক থাকলেও আমি অনেক ক্ষেত্রে অংশ নিইনি। এবারই প্রথম অংশ নিচ্ছি, কারণ ব্র্যান্ডটির সততা ও বিশ্বাসযোগ্যতা আমার আকর্ষণ করেছে।

ক্রীড়া প্রসঙ্গে মিশা বলেন, রাজনীতি আর সংস্কৃতিকে এক করা ঠিক নয়। রাজনৈতিক প্রভাব সংস্কৃতিতে পড়লে, সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় দলে সুযোগ পাবেন শুধুমাত্র যারা মেধা ও যোগ্যতা দেখান।

তিনি আরও যোগ করেন, বর্তমানে সাকিব বিদেশে থাকলেও জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত খেলাধুলার স্বার্থে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বর্তমানে বিনোদন জগতের অনেক তারকা ব্র্যান্ড প্রোমোশনে যুক্ত হচ্ছেন। ঢালিউডের কিং শাকিব খান, শবনম বুবলী ও অপুর বিশ্বাস সহ অনেক জনপ্রিয় অভিনেতাকে বিভিন্ন লাইফস্টাইল ও পণ্য ব্র্যান্ডের প্রচারে দেখা যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪