| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৩ হাজার ৫৯৯ শূন্যপদে নিয়োগ দেবে এনটিআরসিএ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৯, ২০২৬ ইং | ২২:০৫:২৯:অপরাহ্ন  |  ৭৪০৮০৫ বার পঠিত
১৩ হাজার ৫৯৯ শূন্যপদে নিয়োগ দেবে এনটিআরসিএ

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লক্ষ্যে অষ্টম এনটিআরসিএ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা–২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে http://ngi.teletalk.com.bd

 ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে এনটিআরসিএর ওয়েবসাইট (https://ntrca.gov.bd) এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে।

নিয়োগ পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে। এর মধ্যে এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বর (সময় ১ ঘণ্টা), শিক্ষাগত যোগ্যতার সনদ মূল্যায়নে ১২ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে। এমসিকিউ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০ দশমিক ২৫ নম্বর কাটা যাবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রতিটি ধাপে পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০ শতাংশ।

এমসিকিউ পরীক্ষায় বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক), প্রশাসনিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তরভিত্তিক বিষয় থেকে প্রশ্ন থাকবে।

অধিদপ্তরভেদে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা, কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও মাদরাসা শিক্ষা ব্যবস্থাপনা ছাড়াও আল-কুরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা এবং ইসলামী শিক্ষা বিষয়ক প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪