| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনে ফিরতি যাত্রা: ১৪ জুনের টিকিট মিলছে আজ

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ০৪:৩৭:৪৮:পূর্বাহ্ন  |  ১৭০২১১৪ বার পঠিত
ট্রেনে ফিরতি যাত্রা: ১৪ জুনের টিকিট মিলছে আজ
ছবির ক্যাপশন: ট্রেনে ফিরতি যাত্রা: ১৪ জুনের টিকিট মিলছে আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক

ঈদের ছুটি শেষ করে ঘরমুখো মানুষের ফেরার যাত্রায় আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে।

আজ বুধবার বিক্রি করা হচ্ছে আগামী ১৪ জুনের ট্রেনের টিকিট। এদিন সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল উভয় অঞ্চলের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে।

জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩১ মে, ১১ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ১ জুন, ১২ জুনের আসনের টিকিট বিক্রি হচ্ছে আজ ২ জুন, ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন, ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হচ্ছে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

ঈদের পরে সাতদিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে করতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪