| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে রাঁধুন গরুর মাংসের কোরমা

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ০৪:৪১:০৯:পূর্বাহ্ন  |  ১৫৮৯৭৪১ বার পঠিত
ঈদে রাঁধুন গরুর মাংসের কোরমা
ছবির ক্যাপশন: ঈদে রাঁধুন গরুর মাংসের কোরমা

রিপোর্টার্স২৪ ডেস্ক

কোরবানির ঈদে বাড়িতে বাড়িতে চলে মাংস রান্নার ধুম। স্বাদে ভিন্নতা আনতে তৈরি করতে পারেন গরুর মাংসের কোরমা। 

উপকরণ

২ চা চামচ জিরা গুঁড়া

২ টেবিল চামচ ধনিয়া

৪ টি শুকনা মরিচ

১/২ চা চামচ হলুদের গুঁড়া

২ টেবিল চামচ গরম মসলার গুঁড়া

১ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া

২ টেবিল চামচতেল

২ টেবিল চামচ রসুন কুচি

২ টেবিল চামচ আদা  

২ টি মাঝারি টমেটো কুচি

২ টেবিল চামচ কুড়ানো নারকেল

১/৪ কাপ কাজু বাদাম ( ২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে )

২ টেবিল চামচ ঘি/তেল

১ কেজি গরুর মাংস

২ টি মাঝারি পেঁয়াজ মিহি পেঁয়াজ কুচি

৩-৪ কাপ পানি

১ কাপ দই

লবণ ( স্বাদমতো )

১/২ কাপ ধনিয়া পাতা কুচি

প্রস্তুত প্রণালি:

প্রথমে গরুর মাংস মাঝারি আকারে কেটে ধুয়ে নিন। একটি কড়াইয়ে তেল/ ঘি দিয়ে তারমধ্যে মাংসগুলো ঢেলে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। মাঝেমধ্যে নাড়াচাড়া দিন।

৮-১০ মিনিট পর সোনালি হয়ে এলে চুলার আচঁ বন্ধ করে প্লেটে তুলতে পারেন অথবা আপনার পছন্দমতো ২/৩ টেবিল চামচ তেল/ঘি দিয়ে আর একটু বেশি সোনালি করতে পারেন।

এবার একটি প্যানে অল্প আঁচে জিরা,ধনিয়া ও শুকনা মরিচ নড়াচড়া করতে থাকুন এবং খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এরপর আদা, রসুন কুচি, টমেটো কুচি, কাজু বাদাম, হলুদের গুঁড়া, গরম মসলার গুঁড়া, নারকেল কুচি, ভেজে রাখা জিরা,ধনিয়ার মসলা ও ১ টেবিল চামচ তেল ও ২-৩ টেবিল চামট পানি ঢেলে ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিন।

এরপর মাংসভাজা কড়াইয়ের ভেতর তেল ও পেয়াজ কুচি ঢেলে সোনালি রঙ করে ভেজে নিন। এর ভেতর লাল মরিচের গুঁড়া ও ব্লেন্ড করা মিশ্রণটি ৩-৫ মিনিট  কালচে না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর ভেজে রাখা মাংসের সাথে ৪ কাপ পানি ঢেলে অল্প আঁচে ৩০ মিনিট রান্না করুন।

রান্নার মাঝে দই ও লবণ ঢেলে হালকা আঁচে রান্না করতে থাকুন। আপনি একটু বেশি ঝোল রাখতে চাইলে ৩-৪ কাপ পানি দিয়ে রান্না করতে পারেন।

মাংস নরম ও ঝোল ঘন হয়ে এলে এবং ঘ্রাণ বের হলে নামিয়ে একটি বাটিতে পরিবেশন করুন মজাদার গরুর মাংসের কোরমা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪