| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিএসএলে কোচ হলেন পেইন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১১:৫৮:৫৭:পূর্বাহ্ন  |  ৬১৯৭৩৮ বার পঠিত
পিএসএলে কোচ হলেন পেইন
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইনকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৪১ বছর বয়সী পেইন এর আগে বিগ ব্যাশ লিগে (বিবিএল) অ্যাডিলেড স্ট্রাইকার্সের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি গত দুই বছর ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে প্রধানমন্ত্রীর একাদশ দলের নেতৃত্বও দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্টে অধিনায়কত্ব করেছেন পেইন। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ১১টি টেস্টে জয় পেলেও ৮টিতে পরাজিত হয়।

এক সহকর্মীর সঙ্গে অতীতের বার্তা বিনিময় সংক্রান্ত তদন্তের প্রেক্ষাপটে ২০২১ সালের নভেম্বরে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান পেইন। এরপর আর অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেননি তিনি।

২০২২-২৩ মৌসুমে রাজ্য ক্রিকেটে অংশ নেন এই উইকেটকিপার-ব্যাটার। মৌসুম শেষে পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।

সিয়ালকোট স্ট্যালিয়নজের কোচ হিসেবে পেইনের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পিএসএলের প্রথম নিলামে একেবারে নতুন করে দল গঠনের দায়িত্ব নিতে হবে তাকে। এরপর ২৬ মার্চ শুরু হতে যাওয়া নতুন মৌসুমে দলটির নেতৃত্ব দেবেন তিনি।

২০২৬ মৌসুমে পিএসএলে যুক্ত হওয়া দুটি নতুন দলের একটি হলো সিয়ালকোট স্ট্যালিয়নজ। অন্যটি হায়দরাবাদ নামের ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে জেসন গিলেসপিকে হায়দরাবাদের প্রধান কোচ এবং লুক রঙ্কিকে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪