| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজকের নামাজের সময়সূচি: ৩১ জানুয়ারি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১২:৩৫:১২:অপরাহ্ন  |  ৭৩২৭৯৮ বার পঠিত
আজকের নামাজের সময়সূচি: ৩১ জানুয়ারি

রিপোর্টার্স২৪ ডেস্ক: আজ শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ১৭ মাঘ ১৪৩২ বাংলা ও ১১ শাবান ১৪৪৭ হিজরি। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে দেওয়া হলো—

নামাজের সময়সূচি (ঢাকা ও আশপাশ)

ফজর — ৫:২৪ মিনিট

জোহর — ১২:১৬ মিনিট

আসর — ৪:০৭ মিনিট

মাগরিব — ৫:৪৮ মিনিট

ইশা — ৭:০৩ মিনিট

সূর্যোদয় — ৬:৪০ মিনিট

সূর্যাস্ত — ৫:৪৫ মিনিট

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬)

ফজর — ৫:২৪ মিনিট

সূর্যোদয় — ৬:৩৯ মিনিট

বিভাগীয় শহরের জন্য সময় সমন্বয়

উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে—

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম — ৫ মিনিট

সিলেট — ৬ মিনিট

যোগ করতে হবে:

খুলনা — ৩ মিনিট

রাজশাহী — ৭ মিনিট

রংপুর — ৮ মিনিট

বরিশাল — ১ মিনিট

(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

কোন ওয়াক্তে কত রাকাত নামাজ ফরজ, কত রাকাত সুন্নত?

প্রতিদিন পাঁচ ওয়াক্তে মোট ১৭ রাকাত ফরজ এবং ১২ রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ রয়েছে, যা মহানবী (সা.) নিয়মিত আদায় করতেন। এছাড়া কিছু সুন্নতে যায়েদা নামাজ আছে, যা তিনি মাঝে মাঝে আদায় করতেন। ইশার পর সুবহে সাদিকের আগে ৩ রাকাত বিতরের নামাজ ওয়াজিব।

ফরজ ও ওয়াজিব নামাজ আদায় করা অপরিহার্য; ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে গুনাহ হবে। অনিচ্ছাকৃতভাবে ছুটে গেলে পরে কাজা আদায় করতে হবে। সুন্নত নামাজ আদায় করলে সওয়াব পাওয়া যায়, আদায় না করলে গুনাহ হয় না।

ফজর

২ রাকাত সুন্নতে মুআক্কাদা + ২ রাকাত ফরজ

জোহর

৪ রাকাত সুন্নতে মুআক্কাদা + ৪ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নতে মুআক্কাদা

আসর

৪ রাকাত সুন্নতে যায়েদা + ৪ রাকাত ফরজ

মাগরিব

৩ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নতে মুআক্কাদা

ইশা

৪ রাকাত সুন্নতে যায়েদা + ৪ রাকাত ফরজ + ২ রাকাত সুন্নতে মুআক্কাদা + ৩ রাকাত বিতর (ওয়াজিব)

পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব

পাঁচ ওয়াক্ত নামাজ ইসলামে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে নির্ধারিত সময়ে নামাজ আদায়ের নির্দেশ দিয়ে বলেন, “নামাজ মুমিনদের জন্য নির্ধারিত সময়ে ফরজ।” (সুরা নিসা: ১০৩)

হাদিসে ফরজ নামাজ ত্যাগ করাকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে। রাসুল (সা.) বলেন, “আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ; যে নামাজ ত্যাগ করল, সে কুফরি করল।” (সুনানে তিরমিজি: ২১১৩)

আরও এসেছে, কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক থাকলে সে সফল হবে, আর ত্রুটি থাকলে ক্ষতিগ্রস্ত হবে। (সহিহ জামে সগির: ২০২০)

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪