| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি, শেষ সময় ২০ মার্চ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১২:৫৩:৩৩:অপরাহ্ন  |  ৭৩২৭৬৫ বার পঠিত
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি, শেষ সময় ২০ মার্চ

রিপোর্টার্স২৪ ডেস্ক: চলতি বছরের হজযাত্রীদের ভিসার আবেদন শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি এবং আবেদন করা যাবে ২০ মার্চ পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২৯ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাধ্যমে নিবন্ধনকারী সকল হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ইতিমধ্যেই চলমান। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত টিকা সম্পন্ন করে ফিটনেস সনদ নিতে হবে। এরপরই ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার ব্যবস্থার মাধ্যমে ভিসার জন্য আবেদন করা যাবে।

মন্ত্রণালয় সব হজযাত্রীকে অনুরোধ করেছে, দেশের যে কোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে ভিসার জন্য আবেদন করতে। এ বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪