| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টি-টোয়েন্টি বিশ্বকাপ

আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৩:৪৮:৪৫:অপরাহ্ন  |  ৬১৯৫৮২ বার পঠিত
আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার বিতর্কে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) স্পষ্ট অবস্থান নিয়েছে। এসএলসির সচিব বান্দুলা দিসানায়েকে জানিয়েছেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে ঘিরে চলা এই টানাপোড়েনে কলম্বো সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর দাবির প্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ায় শুরু হয় সমস্যা। এরপর নিরাপত্তা ও খেলার ভেন্যু নিয়ে বিসিবি আইসিসির কাছে সরিয়ে নেওয়ার অনুরোধ করে, তবে আইসিসি ভেন্যু পরিবর্তনের অনুমতি দেয়নি। বাংলাদেশ এই অবস্থানে অনড় থেকে ভারত সফরে ম্যাচ খেলবে না বলে জানিয়েছে।

এই পরিস্থিতিতে লিটন দাসের দলের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ দেওয়া হয়। গুঞ্জন ছড়ায়, পাকিস্তানও হতে পারে পুরো টুর্নামেন্ট বয়কট করবে বা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পথ বেছে নেবে।

এসএলসি নিশ্চিত করেছে, তাদের লক্ষ্য হলো আঞ্চলিক ক্রিকেটে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং প্রয়োজনে ভবিষ্যতে যে কোনো দেশের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত থাকা। দেশটির ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে জানিয়েছেন, বিশ্বকাপ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে অনুষ্ঠিত করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কার এই অবস্থান ক্রমবর্ধমান উত্তাল ক্রিকেট রাজনীতির মাঝেও নিরপেক্ষতা ও স্থিতিশীলতার বার্তা দিচ্ছে।


সূত্র: ক্রিকটেকার

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪