| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা, তবে...

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ২১:৪৬:০৬:অপরাহ্ন  |  ৬১৭৪৩০ বার পঠিত
আর স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা, তবে...

স্টাফ রিপোর্টার: দেশের ক্রিকেটকে জনসাধারণ তথা দর্শকদের মাঝে তুলে ধরতে বড় ভূমিকা পালন করে থাকেন ক্রীড়া সাংবাদিকরা। খবরের খোঁজে দিনের বোশিরভাগ সময় ক্রিয়া সাংবাদিকদের কাটে মিরপুর স্টেডিয়ামে। তবে এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। তবে স্টেডিয়ামে ঢুকতে সাংবাদিকদের লগবে বিসিবির আমন্ত্রণ।

শনিবার (৩১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। সীমিত করা হয়েছে গণমাধ্যমকর্মীদের মাঠে প্রবেশের সুযোগ। এই নতুন নির্দেশনা এখন থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিসিবি যে নির্দেশনা দিয়েছে তাতে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশ করতে হবে। এছাড়া, এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।

স্টেডিয়াম ও বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। বিসিবির নির্দেশনা মেনেই করতে হবে সবকিছু।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪