| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মস্কো–বেইজিং কৌশলগত যোগাযোগ জোরদারের ইঙ্গিত

নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন রাশিয়ার শোইগু ও চীনের ওয়াংই

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১৪:০৩:৩৬:অপরাহ্ন  |  ৬৪৭৯৬৭ বার পঠিত
নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন রাশিয়ার শোইগু ও চীনের ওয়াংই
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু রোববার চীনে পৌঁছেছেন। সেখানে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদকে উদ্ধৃত করে দেশটির গণমাধ্যম।

ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা রাশিয়ার নিরাপত্তা পরিষদের বরাতে জানিয়েছে, বৈঠকে ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে পরিবর্তিত পরিস্থিতি’ নিয়ে আলোচনা হবে।

এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে সম্প্রতি রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে রাশিয়া ও চীনের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে এই বৈঠক গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে।-রয়টার্স  

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪