সিনিয়র রিপোর্টার: টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, কিন্তু ফাঁকা সময়টাকে কাজে লাগাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের জন্য তিনটি প্রতিযোগিতামূলক দল।
জাতীয় দলের অভিজ্ঞ তারকা ও উদীয়মান ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত তিনটি দল আগামী ৫ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবে। প্রতিদিন বিকেল ৪টায় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, এবং সন্ধ্যা ৬টা থেকে মাঠে ফ্লাডলাইটের নিচে ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি রাউন্ড রবিন লিগের ম্যাচ, এবং ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।
ধূমকেতু একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
পেস বোলিং: তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম স্পিন: নাসুম আহমেদ,ওপেনিং: তানজিদ হাসান তামিম
দুর্বার একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, হাবিবুর রহমান সোহান, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ।
দুরন্ত একাদশ:আকবর আলী (অধিনায়ক), জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।
প্রতিটি দলের খেলোয়াড়দের মধ্যে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের ভারসাম্য রাখা হয়েছে। ধূমকেতু একাদশে শক্তিশালী পেস আক্রমণ এবং স্পিন, দুর্বার একাদশে অভিজ্ঞ ব্যাটসম্যানদের নেতৃত্ব, এবং দুরন্ত একাদশে বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রতিভা ফুটিয়ে তোলা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি