| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২১:৩৩:১৬:অপরাহ্ন  |  ৫৯৫০৮৯ বার পঠিত
বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঘোষণায় বলা হয়, পাকিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। তবে একই সঙ্গে জানানো হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল অংশ নেবে না। ম্যাচ বয়কটের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ সরকারিভাবে উল্লেখ করা হয়নি, যা নিয়ে ক্রীড়াঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

এর আগে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতের মাটিতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের এমন সিদ্ধান্তে নতুন করে বিপাকে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে বিপুল আর্থিক আগ্রহ, সম্প্রচারস্বত্ব ও দর্শকপ্রত্যাশা জড়িয়ে থাকে, সে কারণে বিষয়টি আইসিসির জন্য আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। সূচি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কার মাঠে খেলবে। গ্রুপ পর্বে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে তারা এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলবে শেষ গ্রুপ ম্যাচ।

ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার ফলে পাকিস্তান সরাসরি ওই ম্যাচের দুই পয়েন্ট হারাবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে গ্রুপ পর্বে পাকিস্তানের সমীকরণ কঠিন হয়ে পড়বে এবং সুপার রাউন্ডে ওঠার সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

পাকিস্তানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক উত্তাপ ও কোটি কোটি দর্শকের আগ্রহ থাকে, তার প্রেক্ষাপটে ম্যাচটি না হওয়া ক্রিকেট বিশ্বে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, আইসিসি এ বিষয়ে কী ধরনের অবস্থান নেয় এবং ভবিষ্যতে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত আসে কি না।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪