| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একদিনে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮৩ জন

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ০৪:৫৮:৫৫:পূর্বাহ্ন  |  ২৪৬৬১২১ বার পঠিত
একদিনে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮৩ জন
ছবির ক্যাপশন: একদিনে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮৩ জন

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে নতুন করে আরও ৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।


বুধবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ৮৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৬২ জন, চট্টগ্রাম বিভাগের বাইরের এলাকায় ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন এবং ঢাকা উত্তর সিটিতে একজন রয়েছেন।


এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ৮৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৩৪৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৮৩ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৭ শতাংশ নারী।


চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হয়েছে।


প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪