| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বঙ্গবন্ধু নাম বাদ, নামকরণ হলো ‘জাতীয় কৃষি পুরস্কার’

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৭:৫০:২৫:অপরাহ্ন  |  ৬৮১৬৪৬ বার পঠিত
বঙ্গবন্ধু নাম বাদ, নামকরণ হলো ‘জাতীয় কৃষি পুরস্কার’
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার’ থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি বাদ দিয়ে নতুন নাম হবে ‘জাতীয় কৃষি পুরস্কার’।

এ বিষয়টি বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান। তিনি জানান, এই পরিবর্তন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এর মাধ্যমে অনুমোদিত হয়েছে। 

সভায় আরও অনুমোদিত হয়েছে:পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬,কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অধ্যাদেশ-২০২৬,বাংলাদেশ গ্যাস সংশোধন অধ্যাদেশ-২০২৬,ডাক সেবা অধ্যাদেশ-২০২৬। সঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ-২০২৬ এবং আরবান সেফটি অ্যান্ড রিজেলিয়েন্স ইউএসআরআই বাংলাদেশ গঠনের প্রস্তাব।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪