| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাত সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:৩৫:১০:অপরাহ্ন  |  ৬৬২৯৩১ বার পঠিত
সাত সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার সাতটি সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। কলেজগুলোর স্বকীয়তা অক্ষুণ্ন রেখে একাডেমিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে। অধ্যাদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলো প্রশাসনিক ও একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকবে, তবে তাদের স্বতন্ত্র পরিচয় ও কাঠামো বজায় থাকবে।

খসড়া অধ্যাদেশে সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত করার প্রস্তাব থাকলেও চূড়ান্ত অধ্যাদেশে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, কলেজগুলোর বিদ্যমান কাঠামো অপরিবর্তিত রেখেই বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে।

এই অধ্যাদেশ কার্যকর হওয়ার মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

উল্লেখ্য, এসব কলেজ দীর্ঘদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। পরে ২০১৭ সালে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ ও হয়রানির অভিযোগ তুলে শিক্ষার্থীরা পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন।

শিক্ষার্থীরা বলছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি তাদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির বাস্তবায়ন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪