| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশেষ দিনে প্রিয়জনের জন্য বানাতে পারেন ঘরে তৈরি চকলেট মাফিন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:৩৫:৫৬:অপরাহ্ন  |  ৬৬২৭১৯ বার পঠিত
বিশেষ দিনে প্রিয়জনের জন্য বানাতে পারেন ঘরে তৈরি চকলেট মাফিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশেষ দিন মানেই প্রিয়জনকে একটু আলাদা করে খুশি করার চেষ্টা। দামি উপহার কিংবা বড় আয়োজন সব সময় প্রয়োজন হয় না অনেক সময় নিজের হাতে বানানো ছোট্ট কিছুই সবচেয়ে বেশি অনুভূতির কথা বলে। ঠিক তেমনই এক মিষ্টি চমক হতে পারে ঘরে তৈরি চকলেট মাফিন।

চকলেটের গাঢ় স্বাদ আর নরম, স্পঞ্জি টেক্সচার একসঙ্গে মিশে মুহূর্তেই বদলে দিতে পারে যে কোনো দিনের আবহ। জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা ভালোবাসার ছোট্ট কোনো বিশেষ মুহূর্তে প্রিয়জনের জন্য নিজের হাতে বানানো এই চকলেট মাফিন হয়ে উঠতে পারে ভালোবাসার সবচেয়ে সহজ অথচ হৃদয়ছোঁয়া প্রকাশ।

ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় এই মজাদার ডেজার্ট। চলুন জেনে নেওয়া যাক চকলেট মাফিন তৈরির সহজ রেসিপি

প্রয়োজনীয় উপকরণ

ময়দা ১ কাপ

বেকিং পাউডার ২ চা-চামচ

কোকো পাউডার ২ চা-চামচ

ডিম ১টি

চিনি স্বাদমতো

মাখন পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বড় বাটিতে ময়দা, বেকিং পাউডার ও কোকো পাউডার ভালোভাবে চেলে নিয়ে মিশিয়ে নিন, যাতে কোনো দানা না থাকে। অন্য একটি বাটিতে ডিম, চিনি ও মাখন একসঙ্গে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি হালকা ও মসৃণ হলে ধীরে ধীরে শুকনো উপকরণগুলো এতে যোগ করুন এবং ভালোভাবে মেশান।

মিশ্রণটি যখন ঘন ক্রিমের মতো হবে, তখন মাফিন টিনের ভেতরে কাপকেক লাইনার বসিয়ে নিন। লাইনার না থাকলে মাফিন টিনে সামান্য মাখন ও ময়দা দিয়ে ভালোভাবে গ্রিজ করে নিন। এরপর প্রস্তুত মিশ্রণটি টিনে ঢেলে দিন।

এবার মাইক্রোওয়েভ ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিন। প্রি-হিট করা ওভেনে ১২ থেকে ১৫ মিনিট মাফিন বেক করুন। নির্দিষ্ট সময় পর টুথপিক ঢুকিয়ে দেখুন পরিষ্কার বের হলে বুঝবেন মাফিন তৈরি।

ব্যস, তৈরি হয়ে গেল নরম, সুস্বাদু ও ঘরোয়া চকলেট মাফিন। বিশেষ এই দিনে প্রিয়জনকে সারপ্রাইজ দিতে নিজের হাতে বানানো এই মজাদার চকলেট মাফিন হতে পারে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪