| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে কারণে খাবেন কমলা, জলপাই আর আমলকী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১২:১০:৪৯:অপরাহ্ন  |  ৫৯৮৫০০ বার পঠিত
যে কারণে খাবেন কমলা, জলপাই আর আমলকী

স্টাফ রিপোর্টার: শীতের বাজারে রঙিন ফলগুলো চোখ জুড়িয়ে দেয়। তবে পুষ্টিগুণের দিক থেকে কমলা, জলপাই ও আমলকী সবচেয়ে উপকারী। প্রতিদিনের খাদ্য তালিকায় এই ফলগুলো রাখলে শরীর ও ত্বকের জন্য অনেক সুফল পাওয়া যায়। চলুন এক নজরে দেখা যাক কীভাবে উপকার দেয় এই তিনটি ফল।

১. কমলা লেবু

  • শীতের সময় সহজলভ্য এই ফলের ভিটামিন-সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা: সাধারণ ফ্লু, সর্দি-কাশি থেকে রক্ষা করে।
  • ত্বকের উজ্জ্বলতা: কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বক থাকে টানটান ও সতেজ।
  • রক্তচাপ নিয়ন্ত্রণ: পটাশিয়ামের কারণে স্ট্রোকের ঝুঁকি কমে।
  • শরীরের মেদ কমানো: টক কমলা নিয়মিত খেলে নতুন মেদ ঝরাতে সাহায্য করে।

২. জলপাই

শীতের শুরু থেকেই পাওয়া যায়, তরকারি বা আচারসহ বিভিন্নভাবে খাওয়া যায়। ভিটামিন-ই ও স্বাস্থ্যকর ফ্যাটের উৎস।

  • হার্টের সুরক্ষা: মনো-আনস্যাচুরেটেড ফ্যাট খারাপ কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।
  • হাড় ও দাঁতের স্বাস্থ্য: ক্যালসিয়াম মজবুত রাখে।
  • ক্যান্সার প্রতিরোধ: ফিনোলিক যৌগ ক্যান্সার কোষ গঠনে বাধা দেয়।
  • ত্বক ও চুলের যত্ন: চুলের গোড়ায় তেল লাগালে শক্ত ও ঝরচ্ছাড়া কম হয়।
  • রক্তে লৌহের ঘাটতি দূর করা: অক্সিজেন পরিবহন সুষ্ঠু হয়।
  • চোখের যত্ন: ভিটামিন-এ চোখের সংবেদনশীলতা কমায়, সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

৩. আমলকী

প্রতিদিন একটি করে খেলে চমকপ্রদ স্বাস্থ্যগুণ। কমলার তুলনায় ২০ গুণ বেশি ভিটামিন-সি থাকে।

  • চুলের যত্ন: গোড়া শক্ত ও প্রাকৃতিক রঙ ধরে রাখে।
  • হজম শক্তি বৃদ্ধি: লিভারের কার্যক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে।
  • রক্ত পরিষ্কারক: টক্সিন বের করে শরীরকে ভেতর থেকে সতেজ রাখে।
  • চোখের যত্ন: দৃষ্টিশক্তি উন্নত করে, চোখের চাপ কমায়।
  • বয়সের ছাপ কমানো: অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য মুক্ত কোষের ক্ষতি কমায়।
  • কীভাবে খাওয়া সবচেয়ে ভালো: এই ফলগুলো কাঁচা খেলে সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যায়। রান্না বা তাপে ভিটামিন-সি কিছুটা কমে যায়।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪