| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টানা পাঁচ দিনের ছুটি শেষ, শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৪:১৯:৪২:অপরাহ্ন  |  ৪৭১১৩৯ বার পঠিত
টানা পাঁচ দিনের ছুটি শেষ, শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার

স্টাফ রিপোর্টার: টানা পাঁচ দিনের ছুটি শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) খুলতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে রমজান ও ঈদুল ফিতরের কারণে অনেক মাদরাসা, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান আবারও দীর্ঘ ছুটিতে যাবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি এখনও চূড়ান্ত হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্রবার–শনিবার) থাকায় স্কুল–কলেজের কার্যক্রম বন্ধ ছিল। রোববার (১৫ ফেব্রুয়ারি) শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।

ফেব্রুয়ারির শুরুতেই মাঘী পূর্ণিমা ও ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষে স্কুল–কলেজে ছুটি ছিল। ফলে নির্বাচনসহ ছুটিসহ টানা পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

আসন্ন দীর্ঘ ছুটির সময়সূচি

  • রমজান ও ঈদুল ফিতর: ৮ মার্চ থেকে শুরু হয়ে টানা ১৯ দিন স্কুল–কলেজ বন্ধ থাকবে। শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে ২৯ মার্চ।
  • পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি: টানা ১২ দিন, ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত।
  • দুর্গাপূজা: পাঁচ দিন, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা: এক দিন করে, ফাতেহা–ই–ইয়াজ দহম: এক দিন।
  • এছাড়া, প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত দুই দিন ছুটি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও ধর্মীয় অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি পরিকল্পনায় দেখা যায়, এই বছর মোট ৬৪ দিন ছুটি রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪