| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোজা কোথায় দীর্ঘতম, কোথায় সবচেয়ে কম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৬, ২০২৬ ইং | ১০:১২:০৩:পূর্বাহ্ন  |  ৪৫৬১৪৫ বার পঠিত
রোজা কোথায় দীর্ঘতম, কোথায় সবচেয়ে কম

রিপোর্টার্স২৪ ডেস্ক: আর মাত্র কয়েকদিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে রমজান শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। তবে ভৌগোলিক অবস্থান ও ঋতুগত পার্থক্যের কারণে সব দেশে রোজার সময় এক নয়।

চন্দ্রবর্ষের হিসেবে প্রতি বছরই রমজান প্রায় ১০ দিন করে এগিয়ে আসে। ফলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভিন্ন হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে রোজার দৈর্ঘ্যও কমবেশি হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চলতি বছর বিশ্বজুড়ে রোজার সময় তুলনামূলক কম হবে- সর্বনিম্ন প্রায় সাড়ে ১১ ঘণ্টা থেকে সর্বোচ্চ সাড়ে ১৫ ঘণ্টা পর্যন্ত।

কোথায় সবচেয়ে দীর্ঘ রোজা

তথ্য অনুযায়ী, এ বছর সবচেয়ে দীর্ঘ সময় রোজা পালন করবেন নিউজিল্যান্ড- এর মুসলিমরা। তালিকায় এরপর রয়েছে চিলি, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এসব দেশে রোজার সময় প্রায় ১৪ থেকে সাড়ে ১৫ ঘণ্টা পর্যন্ত হতে পারে।

কোথায় সবচেয়ে কম

অন্যদিকে সবচেয়ে স্বল্প সময়ের রোজা পালিত হবে ফ্রান্স, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড ও ফিনল্যান্ড- এর মতো উচ্চ অক্ষাংশের দেশগুলোতে। সেখানে রোজার সময় নেমে আসতে পারে প্রায় ১১ থেকে ১২ ঘণ্টার মধ্যে।

বাংলাদেশ ও আরব বিশ্বে সময়

আরব দেশগুলোতে রোজার সময় সাধারণত সাড়ে ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যে থাকবে। আর বাংলাদেশ- এ সম্ভাব্য রোজার সময় হবে প্রায় পৌনে ১৩ ঘণ্টা থেকে সাড়ে ১৩ ঘণ্টা।

কেন এই পার্থক্য

বিশেষজ্ঞরা বলছেন, নিরক্ষরেখা থেকে কোনো দেশ যত দূরে অবস্থান করে, দিন-রাতের দৈর্ঘ্যের তারতম্য তত বেশি হয়। এ কারণে উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি দেশগুলোতে রোজার সময়েও বড় পার্থক্য দেখা যায়।

এদিকে শীতকাল ঘনিয়ে আসার সময় রমজান পড়ায় বিশ্বজুড়ে আবহাওয়া তুলনামূলক শীতল থাকবে, যা মুসল্লিদের জন্য রোজা পালনে কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪